শিক্ষক দিবসের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর
দি নিউজ লায়নঃ হবিবপুর পঞ্চায়েতের বেলতলা এলাকায় রবিবার শিক্ষক দিবস উপলক্ষে বিকাল পাঁচটায় আয়োজিত হতে চলেছিলো, শিক্ষকদের সম্মান জানানোর এক সংবর্ধনা অনুষ্ঠান। বিকাল পাঁচটা নাগাদ ওই অনুষ্ঠানে প্রবীণ শিক্ষকদের শ্রদ্ধা জানাতে হাজির হওয়ার কথা ছিলো তৃণমূল কংগ্রেসের জেলা স্তরে নেতৃত্বদেরও, আর তারই আয়োজন চলছিল জোর কদমে।
পতাকা এবং অন্যান্য সাজসজ্জার কাজ করছিলেন দুই-একজন তৃণমূল কর্মী হঠাৎ একটি আর্তনাদের শব্দে সকলে ছুটে এসে দেখেন পাশের নাসরা প্রমোদনগরের অমিত বিশ্বাস নামে এক তৃণমূল কর্মী বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে রয়েছে। উদ্যোক্তাদের মধ্যে থেকে সমীর চন্দ্র রায় এবং অন্যান্য স্থানীয় নেতৃত্বরা ৩৪ বছর বয়সী ওই যুবককে রানাঘাট আমুলিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে বন্ধ হয়ে যায় শিক্ষক দিবস পালন।

Post a Comment